উচ্চতর ও বিএড স্কেল পাচ্ছেন ৪৬৪৩ শিক্ষক-কর্মচারী

০৭ জানুয়ারি ২০২৬, ০৮:০৯ AM , আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৭ AM
মাউশি লোগো

মাউশি লোগো © ফাইল ছবি

দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মরত চার হাজার ৬৪৩ জন শিক্ষক-কর্মচারীকে বিএড ও উচ্চতর স্কেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর মধ্যে বিএড স্কেল পাচ্ছেন ৮০৬ জন। আর উচ্চতর স্কেল পাচ্ছেন তিন হাজার ৮৩৭ জন।

মঙ্গলবার মাউশির জানুয়ারি মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মাউশির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব)  প্রফেসর বি. এম. আব্দুল হান্নান সভাপতিত্ব করেন।

বিএড স্কেল পাওয়া শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৫৫, চট্টগ্রামের ৩২, কুমিল্লার ৫০, ঢাকার ১৫৮, খুলনার ৬৪, ময়মনসিংহের ১০৭, রাজশাহীর ১৫২, রংপুরের ১২২ এবং সিলেটের ৬২ জন রয়েছেন।

উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৮০৩, চট্টগ্রামের ৬২, কুমিল্লার ৪৩, ঢাকার ৩১৫, খুলনার ৩১৭, ময়মনসিংহের ৫৫১, রাজশাহীর ৫৫৪, রংপুরের ৬২৭ এবং সিলেটের ১১৫ জন রয়েছেন।

অপরদিকে, উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৯০, চট্টগ্রামের ১, কুমিল্লার ২৬, ঢাকার ৫১, খুলনার ৩৯, ময়মনসিংহের ৪১, রাজশাহীর ১৩৬, রংপুরের ৫৯ এবং সিলেটের ৭ জন রয়েছেন।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬