স্কুল-কলেজ প্রধানদের জন্য মাউশির নতুন নির্দেশনা

২১ ডিসেম্বর ২০২৫, ০৮:২১ PM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) সপ্তাহ উদযাপন করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ উপলক্ষে এক জুম মিটিংয়ের আয়োজন করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এসিআর সপ্তাহ উদযাপন করা হবে। 

রবিবার (২১ ডিসেম্বর) মাউশির উপপরিচালক (কলেজ-১) নুরুল হক সিকদার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। 

চিঠিতে বলা হয়, এসিআর সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে সব সরকারি কলেজ ও আঞ্চলিক কার্যালয়ের প্রধানদের নিয়ে অনলাইন প্ল্যাটফর্ম জুম-এ আগে প্রকাশিত সূচি অনুযায়ী সভা অনুষ্ঠিত হবে।

চিঠিতে সভার জুম মিটিং আইডি-89521763645, পাসওয়ার্ড-1234. সভায় সবাইকে নির্ধারিত সময়ে অনলাইন প্ল্যাটফর্ম জুম-এ সংযুক্ত হওয়ার জন্য নির্দেশ করা হয়েছে।

সভার সময়সূচি- ঢাকা অঞ্চলের ২৪ ডিসেম্বর সকাল ১০টায়, চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের ২৮ ডিসেম্বর সকাল ১০টায়, রাজশাহী ও ময়মনসিংহ অঞ্চলের ২৮ ডিসেম্বর দুপুর ১২টায়, খুলনা ও বরিশাল অঞ্চলের ২৯ ডিসেম্বর সকাল ১০টায়, সিলেট ও রংপুর অঞ্চলের ২৯ ডিসেম্বর দুপুর ১২টায়। এ আলোচনা সভায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের সময়সূচি অনুযায়ী অংশ নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

টেলিটকের সব প্যাকেজের সিমে বড় অফার ঘোষণা, খরচ কমল রিপ্লেসমে…
  • ০১ অক্টোবর ২০২৬
তারা একাধিক অভিযোগ এনেছে, একটাও প্রমাণ আনেনি—শিবিরকে নিয়ে আ…
  • ০১ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
  • ০১ অক্টোবর ২০২৬
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে দিনদিন অবনতি…
  • ০১ অক্টোবর ২০২৬
নোবিপ্রবির মেডিকেল সেন্টারে আপত্তিকর অবস্থায় যুগল, অতঃপর...
  • ০১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দ…
  • ০১ অক্টোবর ২০২৬