৪৩ শিক্ষকের বিএড সনদ ভুয়া কিনা, যাচাই করবে মাদ্রাসা অধিদপ্তর-সশরীরে হাজিরের নির্দেশ

০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০১ PM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

ভুয়া সনদ দিয়ে বিএড স্কেলের সুবিধা প্রাপ্তির আবেদনের অভিযোগে ৪৩ শিক্ষকের বিএড/বিএমএড সনদ যাচাইয়ের উদ্যোগ নিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

বুধবার (০৩ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত চিঠিতে এই তথ্য জানা গেছে। বিএড/বিএমএড সনদ যাচাইয়ের জন্য মুল সনদসহ আগামী ৮ ডিসেম্বর স্ব-শরীরে অধিদপ্তরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।  

চিঠিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে প্রতি মাসে বি এড স্কেলের জন্য আবেদন পাওয়া যায়। অভিযোগ রয়েছে অনেক আবেদনকারী ভুয়া সনদের মাধ্যমে বিএড সুবিধা গ্রহণের চেষ্টা করেন। ফলে, বিএড/বিএমএড সনদ যাচাই করা প্রয়োজন। নভেম্বর ২০২৫ মাসে বিএড স্কেলের জন্য আবেদনের মধ্যে ৪৩টি আবেদন পাওয়া যায়।

চিঠিতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় এই ৪৩ জন আবেদনকারীর বিএড/বিএমএড সনদ যাচাইয়ের জন্য মুল সনদসহ আগামী ৮ ডিসেম্বর স্ব-শরীরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

৪৩ শিক্ষকের তালিকা দেখুন এখানে

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬