পে-স্কেলের মহাসমাবেশে থাকছেন আজীজিসহ এমপিওভুক্ত শিক্ষকরা

০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৯ PM
অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি © ফাইল ছবি

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকায় মহাসমাবেশ করবে সরকারি কর্মচারীরা। এ কর্মসূচিতে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি। তার সঙ্গে এমপিওভুক্ত শিক্ষকরাও এ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

বুধবার (০৩ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পে-স্কেলের কর্মসূচিতে উপস্থিত থাকার ঘোষণা দেন শিক্ষক নেতা আজীজি।

ফেসবুকের পোস্টে আজীজি জানান, ‘৫ ডিসেম্বরের পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আহুত কর্মসূচির সাথে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট একাত্মতা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। আমি নিজে এই কর্মসূচিতে উপস্থিত থাকব।’

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬