এইচএসসিতে বৃত্তি পাচ্ছেন সাড়ে ১০ হাজার শিক্ষার্থী, কোন বোর্ডে কতজন

২৯ নভেম্বর ২০২৫, ০১:১৩ PM
পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

এইচএসসির ফলাফলের ভিত্তিতে এবার সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। তাদের মধ্যে ১ হাজার ১২৫ জনকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা বা গেজেট প্রকাশে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বৃত্তির কোটা বণ্টন করে জারি করা আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। 

আদেশ অনুযায়ী, মেধাবৃত্তির হার মাসিক ৮২৫ টাকা ও এককালীন বাৎসরিক অনুদান এক হাজার ৮০০ টাকা। সাধারণ বৃত্তির হার মাসিক ৩৭৫ টাকা ও এককালীন বাৎসরিক অনুদান ৭৫০ টাকা। এই বৃত্তির ব্যয় চলতি (২০২৫-২০২৬) অর্থ বছরের রাজস্ব বাজেটের ‘১২৫০২০১-১০৮৭৬২-৩৮২১১১৭’ বৃত্তি বা মেধাবৃত্তি খাত হতে নির্বাহ করা হবে। 

কোন বোর্ড থেকে কতজন বৃত্তি পাবেন 

এ বছর এইচএসসি উত্তীর্ণ ঢাকা বোর্ডের ৪৬৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৩ হাজার ৩২ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। ময়মনসিংহ বোর্ডে ৫০ জন মেধাবৃত্তি ও ৫৫৬ জন সাধারণ বৃত্তি, রাজশাহীতে ১৭৯ জন মেধাবৃত্তি ও ১ হাজার ২৫৫ জন সাধারণ বৃত্তি, কুমিল্লায় ৪৯ জন মেধাবৃত্তি ও ৭৪০ জন সাধারণ বৃত্তি, সিলেট বোর্ডের ২৮ শিক্ষার্থী মেধাবৃত্তি ও ৫৬১ জন সাধারণ বৃত্তি পাবেন।

এছাড়া বরিশাল বোর্ডে ৩০ জন মেধাবৃত্তি ও ৬০০ জন সাধারণ বৃত্তি, যশোরে ১০৬ জন মেধাবৃত্তি ও ৮৪০ জন সাধারণ বৃত্তি, চট্টগ্রামের ১০৮ জন মেধাবৃত্তি ও ৮৩৯ জন সাধারণ বৃত্তি এবং দিনাজপুর বোর্ডে ১১০ জন মেধাবৃত্তি ও ৯৫২ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে।

জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬