এমপিওভুক্ত হচ্ছেন ১১ হাজারের বেশি শিক্ষক

১৩ নভেম্বর ২০২৫, ০৪:০৪ AM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৫, ০৪:০৭ AM
মাউশি

মাউশি © টিডিসি ফটো

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এমপিও কমিটি বেসরকারি স্কুল ও কলেজের ১১ হাজার ২২৮ জন নতুন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত (সরকারি বেতন-ভাতা প্রাপ্য) করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে স্কুলের ৯ হাজার ৪৫৯ জন এবং কলেজের ১ হাজার ৭৬৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

বুধবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত মাউশির অক্টোবর মাসের এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক বি. এম. আব্দুল হান্নান সভার সভাপতিত্ব করেন। এতে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ মাউশির বিভিন্ন আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকেরা অংশ নেন।

অঞ্চলভিত্তিক স্কুলের শিক্ষক-কর্মচারীর সংখ্যা

সভায় পাওয়া তথ্য অনুযায়ী, এমপিওভুক্তদের মধ্যে বরিশাল অঞ্চলে ১,০৭৭ জন, চট্টগ্রামে ৫৫৯ জন, কুমিল্লায় ১,৪৪৫ জন, ঢাকায় ২৬০ জন, খুলনায় ২,১৭৭ জন, ময়মনসিংহে ১,২৩৭ জন, রাজশাহীতে ৬১২ জন, রংপুরে ১,২০৯ জন এবং সিলেট অঞ্চলে ৮৮৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

অঞ্চলভিত্তিক কলেজের শিক্ষক-কর্মচারীর সংখ্যা

অন্যদিকে, কলেজ পর্যায়ে এমপিওভুক্ত হওয়া ১,৭৬৯ জনের মধ্যে বরিশাল অঞ্চলে ২০২ জন, চট্টগ্রামে ১০৫ জন, কুমিল্লায় ১৮১ জন, ঢাকায় ১২৩ জন, খুলনায় ২২৯ জন, ময়মনসিংহে ১২৫ জন, রাজশাহীতে ৪২৩ জন, রংপুরে ২৪০ জন এবং সিলেট অঞ্চলে ১৪১ জন রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিনা খরচে বাংলাদেশি অষ্টম থেকে একাদশ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9