শিক্ষকদের অক্টোবরের বেতন কবে, জানাল মাউশি

০২ নভেম্বর ২০২৫, ০৪:৩৮ PM
মাউশি লোগো

মাউশি লোগো © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আজ রবিবার অথবা আগামীকাল সোমবার বেতনের সরকারি আদেশ (জিও) জারি হতে পারে। এরপর তারা অক্টোবর মাসের বেতন পাবেন বলে জানা গেছে।

রবিবার (২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেল সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক প্রোগ্রামার বলেন, ‘অক্টোবর মাসের বেতনের জিও আজ অথবা আগামীকাল সোমবার জারি  হতে পারে। এরপর এটি বাংলাদেশ ব্যাংক হয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক যাবে। আশা করছি আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) তারা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘কোনো কারণে মঙ্গলবার টাকা তুলতে না পারলে আগামী বুধবার পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারী অক্টোবর মাসের বেতন-ভাতা তুলতে পারবেন।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠায় প্রতিষ্ঠান প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে, যার ফলে এখন বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও দ্রুত ও স্বচ্ছ হচ্ছে।

ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচিত হয়েও নিয়োগপত্র নেই, অধরাই রয়ে যাচ্ছে সরকারি চাকরি!
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
অজ্ঞাত নাম্বার থেকে গালিগালাজ ও হুমকি, নিরাপত্তাহীনতায় পরিব…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি অধ্যাপক ড. ইব্রাহিমের মৃত্যুতে ইউটিএলের শোক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬