বেতন না পাওয়া সাড়ে ৪ হাজার শিক্ষকের কপাল খুলছে

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৭ PM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ফটো

তথ্যগত ত্রুটির কারণে বেতন-ভাতা বন্ধ থাকা শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য সংশোধন করে আবেদন করলে তারা বকেয়াসহ বেতন-ভাতা পাবেন। এজন্য তথ্য প্রদানের সফটওয়্যার উন্মুক্ত করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা বলেন, যেসব শিক্ষক-কর্মচারী গত বছরের ডিসেম্বর মাস থেকে বেতন পাননি, তাদের জন্য সার্ভার উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। আজ বুধবার এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী শনিবারের মধ্যে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে তথ্য ইনপুট দিতে হবে।'

প্রসঙ্গত, শিক্ষক-কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটিতে বেতন প্রদান শুরুর পর তথ্যগত ভুলের কারণে প্রায় সাড়ে ৪ হাজার শিক্ষক-কর্মচারীরর বেতন বন্ধ ছিল। গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত এই শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। অবশেষে বেতন পেতে যাচ্ছেন তারা।  

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9