২০৩০ সালের মধ্যে গুণগত শিক্ষা নিশ্চিত হবে: মাউশি

২০ এপ্রিল ২০১৯, ০৯:৪৩ PM
মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক

মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক

২০৩০ সালের মধ্যে দেশে গুণগত শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এজন্য সরকার ছয়টি লক্ষ্য নিয়ে কাজ করছে। তাই নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সৃষ্টিশীল হতে হবে। পুষ্টি ও ভাল স্বাস্থ্য ছাড়া গুণগত শিক্ষা অর্জন সম্ভব নয়। সফল হতে নিজেদের যুক্তি ও বুদ্ধি দিয়ে পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে।

শনিবার সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান চেতনায় ৭১’ এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক ।

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্যে শিক্ষার্থীদের মধ্যে অনুসন্ধিৎসা, জ্ঞান আহরণ এবং দেশ ও জাতির অবিকৃত সত্য ইতিহাস জানার অধিকতর সুযোগ সৃষ্টির প্রয়াসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনার উপ পরিচালক নিভা রাণী পাঠক, সহকারী পরিচালক আমিনুল ইসলাম টুকু, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

 

দ্বিতীয় দিনের প্রথম সেশনেও অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাল বাংলা…
  • ১৪ আগস্ট ২০২৬
ভালো কাজের স্বীকৃতিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কার
  • ১৪ আগস্ট ২০২৬
নিজেদের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিল রোমান…
  • ১৪ আগস্ট ২০২৬
রক্তে শর্করা নামলেই বিপদ! ডায়াবেটিকদের সঙ্গে কেন জরুরি খাবা…
  • ১৪ আগস্ট ২০২৬
সরকারি বেতন ১০০ শতাংশ বাড়ানোর সুপারিশ, মন্ত্রিসভার অনুমোদনে…
  • ১৪ আগস্ট ২০২৬
ইরান কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে?
  • ১৪ আগস্ট ২০২৬