এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ১০ আগস্ট

২৭ জুলাই ২০২৫, ০১:২৮ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৮:২৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ আগস্ট প্রকাশিত হতে পারে। ওইদিন ফলাফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তাদেরকে এসএমএসের মাধ্যমে জানানো হবে।

রবিবার (২৭ জুলাই) এ তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি বলেন, ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশের নিয়ম রয়েছে। সে হিসেবে ৯ আগস্টের মধ্যে ফল প্রকাশের সময়সীমা শেষ হচ্ছে। এই প্রেক্ষিতে ১০ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর আগে, ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি ছিল ১৫০ টাকা।

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার বোর্ডটিতে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়েছে। মোট ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী মিলে ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃমূল্যায়নের আবেদন করেছে। গত বছরের তুলনায় এ সংখ্যা যথাক্রমে ২১ হাজার শিক্ষার্থী ও ৪০ হাজার খাতা বেশি।

আবেদনগুলোর মধ্যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ এসেছে গণিত বিষয়ে—সংখ্যা ৪২ হাজার ৯৩৬টি। এরপর রয়েছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (প্রত্যেকটিতে ১৯ হাজার ৬৮৮টি করে), পদার্থবিজ্ঞান (১৬ হাজার ২৩৩টি), এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র (১৩ হাজার ৫৫৮টি)। সবচেয়ে কম আবেদন পড়েছে চারু ও কারুকলা বিষয়ে, মাত্র ৬টি।

তবে বোর্ড সূত্র জানায়, পুনঃনিরীক্ষণের অর্থ নতুন করে খাতা মূল্যায়ন নয়। বরং, উত্তরপত্রে নম্বর যোগে কোনো ভুল রয়েছে কি না, কোনো প্রশ্ন বাদ পড়েছে কি না, ওএমআর শিট সঠিকভাবে স্ক্যান হয়েছে কি না—এসব বিষয় যাচাই করা হয়। এসব ক্ষেত্রে ভুল ধরা পড়লে সংশোধন করে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ফল পরিবর্তন করা হয়।

কুয়েটের ভর্তি আবেদন শুরু আজ, শিথিল হয়েছে শর্ত
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া
  • ১০ নভেম্বর ২০২৬
ফতুল্লায় মাদ্রাসায় আগুনে অসুস্থ শিক্ষার্থী বেড়ে ৬৩, আশঙ্কাজ…
  • ১০ নভেম্বর ২০২৬
চাঁদপুরে কিশোর গ্যাং সদস্যসহ ২৮ জন গ্রেপ্তার
  • ১০ নভেম্বর ২০২৬
১১০ বছরে ‘উত্তরের অক্সফোর্ড’ কারমাইকেল কলেজ
  • ১০ নভেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950