মাদকবিরোধী আন্দোলন গড়তে স্কুল-কলেজ প্রধানদের নির্দেশ

৩০ জুন ২০২৫, ০৮:৫১ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ১১:৩৮ AM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত কমিটিগুলো কার্যকর করার ব্যবস্থা নিতে স্কুল-কলেজ প্রধানদের নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (৩০ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২০২৫ সালের ১৭ জুনের সপ্তম সভার কার্যবিবরণী অনুযায়ী মাদকের কুফল সংক্রান্ত প্রচার প্রচারণা বৃদ্ধি, জনমানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত কমিটিগুলোর কার্যক্রম গতিশীল ও দৃশ্যমান করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এমতাবস্থায় মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে এবং এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে গঠিত কমিটিগুলোর কার্যক্রম গতিশীল ও দৃশ্যমান করার কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬