এমপিওভুক্ত হচ্ছেন ২ হাজার ৯৯ শিক্ষক

২২ মার্চ ২০১৯, ০৯:১৪ PM

© লোগো

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নিয়োগ পাওয়া ২ হাজার ৯৯ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্তির সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত কমিটির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত হয়। এদের মধ্যে স্থুল কলেজের ১ হাজার ৩৮৩ জন এবং মাদ্রাসার ৭১৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। তারা  অনলাইনে ও অফলাইনে এমপিওর আবেদন করেছিলেন। 

জানা যায়, প্রতি বিজোড় মাসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। পদাধিকার বলে সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

সভায় এমপিভুক্তও পদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, টাইমস্কেল ও সিলেকশন গ্রেড, বিএড বা কামিল স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

উল্লেখ্য, স্কুল ও কলেজের ১ হাজার ৩৮৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে ১৪০ জন, চট্টগ্রাম ১৫৮, কুমিল্লা ১৭৬, ঢাকা ২৫৩, খুলনা ১৭২, ময়মনসিংহ ১৩০, রাজশাহী ১৭১, রংপুর ১২৪ এবং সিলেট অঞ্চলে ৩৪ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া অফলাইনে আবেদন করা ২৫ শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয় এমপিও কমিটি। 

এছাড়া মাদ্রাসার ৭১৬ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে ১২২ জন, চট্টগ্রাম ৫৬, কুমিল্লা ১৩৫, ঢাকা ১০৫, খুলনা ৭৮, ময়মনসিংহ ৮৯, রাজশাহী ৮১, রংপুর ৪০ জন এবং সিলেট অঞ্চলে ১০ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয় এমপিও কমিটির সভায়।

 

নোয়াখালীতে পানিতে ডুবে দুই দিনে প্রাণ গেল ৪ শিশুর
  • ১১ মে ২০২৬
নরসিংদী ঘুরতে এসে নিখোঁজ বি এফ শাহীন কলেজ ছাত্রের মরদেহ উদ্…
  • ১১ মে ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবের মৃত্যু
  • ১১ মে ২০২৬
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করল আর্জেন্টিনা
  • ১১ মে ২০২৬
পবিপ্রবিতে শিক্ষক-কর্মচারীদের ওপর হামলা, যুবদলের দুই নেতা ব…
  • ১১ মে ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ন্যাশনাল ইয়াং হেলথ কনফারেন্…
  • ১১ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9