পদত্যাগে বাধ্য করা শিক্ষকদের বেতন ইএফটিতে যুক্ত করার নির্দেশ

০৮ এপ্রিল ২০২৫, ০২:২১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৪৪ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © সংগৃহীত

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জোরপূর্বক পদত্যাগ করানো শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে (ইএফটি) অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এ-সংক্রান্ত নির্দেশনার চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ১৪ জানুয়ারির এক চিঠিতে শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগের পেছনে যাদের বিরুদ্ধে যৌক্তিক অভিযোগের তদন্ত প্রতিবেদন আইন ও বিধিবিধান অনুযায়ী নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষকের বেতন-ভাতা চালু থাকবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওই চিঠির নির্দেশনা অনুযায়ী দ্রুত তদন্ত প্রতিবেদন পাঠানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হলো।’

আরও পড়ুন: জবি ‘বি’ ইউনিটের আসন পরিবর্তন নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ

এর আগে পদত্যাগে বাধ্য হওয়া শিক্ষকদের বেতন-ভাতা নিয়মিত রাখতে গত ১৪ ও ২২ জানুয়ারি স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পৃথক দুটি নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়।

জানা গেছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/সহকারী শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ ও হেনস্তা বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে একটি পত্র/আদেশ জারি করা হয়েছে।

আরও পড়ুন: রাবির ‘বি’ ইউনিটের প্রবেশপত্র ডাউনলোডের সময় জানা গেল

সম্প্রতি সব জেলা প্রশাসক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ও শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের সভাপতিত্বে গত ১৭ ডিসেম্বর উল্লিখিত বিষয়সহ অন্যান্য বিষয়ে জুম লিংকের মাধ্যমে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্য সিদ্ধান্তের সঙ্গে পদত্যাগে বাধ্য করা শিক্ষকদের বেতন-ভাতা চালু রাখার নির্দেশনা দেওয়া হয়।

ইডেন শিক্ষার্থীদের ‘গুপ্ত ছাত্রী সংস্থার নষ্টা নেত্রী’ বললে…
  • ১০ মে ২০২৬
‘নো’ বলে উইকেট নষ্ট তাসকিনের
  • ১০ মে ২০২৬
ফের বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ
  • ১০ মে ২০২৬
গাকৃবি প্রো-ভিসিকে আ.লীগের দোসর আখ্যা, নিজ বিশ্ববিদ্যালয় থে…
  • ১০ মে ২০২৬
প্রয়োজন না বুঝে রোজ সাপ্লিমেন্ট নিয়ে নিজের ক্ষতি করছেন না ত…
  • ১০ মে ২০২৬
১৭ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9