সাত দিনব্যাপী ট্রেনিংয়ের জন্য ১০০ মাদ্রাসা-স্কুলের ১০০ শিক্ষকের তালিকা প্রকাশ

০৪ মে ২০২৬, ০১:৪৭ PM , আপডেট: ০৪ মে ২০২৬, ০৩:০৩ PM
 মাউশি

মাউশি © ফাইল ছবি

মাধ্যমিক স্কুল, মাদ্রাসা (দাখিল) ও কারিগরি (ভোকেশনাল) শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শারীরিক শিক্ষার শিক্ষকদের ৩৫তম রিফ্রেশার্স কোর্স শুরু হবে আগামী ৮ মে। এটি চলবে ১৪ মে পর্যন্ত। চট্টগ্রাম বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ, হালিশহরে ৭ দিন ব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ১০০ শিক্ষকের তালিকা প্রকাশ করা হয়েছে। 

সোমবার (৪ মে) মাউশির এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রশিক্ষণার্থীগণের টি.এ/ডি.এ শারীরিক শিক্ষা বিভাগ বহন করবে। আসার সময় বাস ও ট্রেনের টিকেট সংগ্রহ করে অবশ্যই টি.এ. বিলের সাথে জমা দিতে হবে (এসি প্রযোজ্য নয়)। প্রশিক্ষণার্থীগণকে কলেজে অবস্থানের জন্য প্রয়োজনীয় বিছানাপত্র (বালিশ, কাঁথা, তোষক, মশারি, বিছানার চাদর) অবশ্যই সঙ্গে আনতে হবে।

এছাড়া প্রশিক্ষণার্থীদের প্রত্যেকের ২টি পাসপোর্ট সাইজ ছবি সাথে করে নিয়ে আসতে হবে। প্রশিক্ষণার্থীকে এক জোড়া কেডস সঙ্গে করে নিয়ে আসতে হবে। মনোনীত প্রশিক্ষণার্থীদের প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ছাড়পত্র সঙ্গে নিয়ে আসতে হবে।

এতে আরও বলা হয়, মনোনীত শিক্ষক/শিক্ষিকাগণকে আগামী ৭ মে বিকেল ৪টার মধ্যে চট্টগ্রাম বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ, হালিশহর, চট্টগ্রাম রিপোর্ট করতে হবে। এ আদেশেই প্রশিক্ষণার্থী শিক্ষকদের আগামী ৬ মে বিকেল থেকে তাৎক্ষণিক বিমুক্ত বলে গণ্য করা হবে। কোর্স সংশ্লিষ্ট শিক্ষক/শিক্ষিকাগণের প্রশিক্ষণ সময়কাল (৭-১৫ মে) কর্তব্যরত ছুটি বলে বিবেচিত হবে। এই কোর্সে মনোনীত কোন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ না করলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

মনোনীত শিক্ষকদের তালিকা দেখুন ৩৫তম রিফ্রেশার্স কোর্স

তিতুমীর কলেজের শহীদ মামুন হল মসজিদে ডিজিটাল ঘড়ি স্থাপন ছাত্…
  • ২৩ জুলাই ২০২৬
দক্ষিণ গফরগাঁওকে আধুনিক উপজেলা হিসেবে গড়তে ঐক্যবদ্ধ থাকার আ…
  • ২৩ জুলাই ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে উদযাপন
  • ২৩ জুলাই ২০২৬
ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • ২৩ জুলাই ২০২৬
ফল খারাপ নিয়ে দুশ্চিন্তা, প্রকাশের আগেই আত্মহত্যা দাখিল পরী…
  • ২৩ জুলাই ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভেতর আরেক বিশ্ববিদ্যালয় ড্যাফোডিলে, সরাতে …
  • ২৩ জুলাই ২০২৬