বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫ ধাপের বেতন একসঙ্গে দেবে মাউশি

১৫ মার্চ ২০২৫, ০৯:৩১ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ১১:২২ AM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের প্রথম থেকে পঞ্চম ধাপের বেতন একসঙ্গে দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। চলতি সপ্তাহে এ পাঁচ ধাপের বেতন হতে পারে বলে জানা গেছে। ২২ মার্চের পর তারা উৎসব ভাতা পাবেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মাউশি সূত্র জানিয়েছে, প্রথম থেকে চতুর্থ ধাপের ফেব্রুয়ারি মাসের বেতন আগামী ২০ মার্চের মধ্যে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারদের সহযোগিতা পেলে চলতি সপ্তাহেই শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হবে। এছাড়া পঞ্চম ধাপে আরও ১২ হাজার শিক্ষক-কর্মচারীরর ডিসেম্বর মাসের বেতনও চলতি সপ্তাহে দেওয়া হতে পারে।

গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

জানতে চাইলে মাউশি ডিজি প্রফেসর ড. মুহাম্মদ আজাদ খান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে। এ বিষয়ে ইএমআইএস সেল থেকে আমাকে একটি লিখিত ফরম্যাট দেওয়া হয়েছে। প্রথম-পঞ্চম ধাপের বেতন একসঙ্গে চলতি সপ্তাহে ছাড় করা হতে পারে। আগামী ২০ মার্চের মধ্যে তারা বেতন পেতে পারেন।’

বেতন চলতি সপ্তাহে হলে শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা কবে নাগাদ ছাড় করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘চলতি সপ্তাহে বেতন ছাড় করতে পারলে আগামী সপ্তাহের শুরুর দিকেই শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতাও ব্যাংকে পাঠানো হবে। খুব সম্ভবত ২২ মার্চের পর তারা উৎসব ভাতা পাবেন।’ 

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

ব্যাংকগুলোর মাধ্যমে বেতন-ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদনসহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের ১০ তারিখের পরও আগের মাসের বেতন-ভাতা জোটে।

আরো পড়ুন: ছাত্রদের ঐক্য এই দেশ গঠন করেছে: প্রধান উপদেষ্টা

এ পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে। ইতোমধ্যে তারা জানুয়ারি মাসের বেতনও পেয়েছেন। তবে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনও হয়নি।

অন্যদিকে ৫ম ধাপে ৮ হাজার ৮৮৭ জন এবং নতুন এমপিওভুক্ত হওয়া ৩ হাজারের কিছু বেশি শিক্ষক-কর্মচারী এখনো ডিসেম্বর মাসের বেতন পান নি। চলতি সপ্তাহে তারাও বেতন-ভাতা পেতে পারেন বলে জানা গেছে।

ক্লাসরুমে সিসি ক্যামেরা নিয়ে সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ…
  • ১১ জুলাই ২০২৬
আবিপ্রবিতে উদ্ভাবন ও সৃজনশীলতার মিলনমেলা, সফলভাবে শেষ হলো ‘…
  • ১১ জুলাই ২০২৬
সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের ১৯ জেলায় ভারী বৃষ্টির আভাস, কমব…
  • ১১ জুলাই ২০২৬
মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার আইনের ছাত্রী, বাবার মৃত্যুতেও…
  • ১১ জুলাই ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ১১ জুলাই ২০২৬
ফাইনাল ম্যাচের মাঠের ঘাসও বিক্রি করছে ফিফা, এক টুকরোর দাম ক…
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence