মাউশি © ফাইল ছবি
জাতীয়করণকৃত সব সরকারি কলেজ ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের কর্মরত ও শূন্য পদের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগামী ১৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) মাউশির উপপরিচালক মো. শওকত হোসেন মোল্লা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন ২০১৮ বিধিতে জাতীয়করণকৃত সব সরকারি কলেজ ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের কর্মরত ও শূন্য পদের তথ্য প্রয়োজন। এ কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে https://forms.gle/hN32i81DqV5wtb8y7 লিংকে প্রবেশ করে আগামী ১৮ নভেম্বরের মধ্যে তথ্য পাঠাতে হবে।