অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অপপ্রচার করলে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা

২০ জানুয়ারি ২০২৫, ০৮:৪১ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
মাউশি লোগো

মাউশি লোগো © ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার বা প্রোপাগান্ডা ছড়ালে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সরকার। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে সরকার। বিজ্ঞপ্তিটি রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন শাখার পরিচালক প্রফেসর মোহা. আবেদ নোমানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার মাসিক সমন্বয় সভায় বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে যেকোন ধরনের অপপ্রচার, প্রোপাগান্ডা ও গুজবে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীরা যাতে কোন উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত না হয়, সে বিষয়ে মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও তৎপর থাকার সিদ্ধান্ত হয়।’

এতে আরও বলা হয়, ‘বর্ণিত বিষয়ে তাঁর আওতাধীন জেলা/ উপজেলার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার, প্রোপাগান্ডা ও গুজব ইত্যাদি বিষয়ের সাথে কোন শিক্ষা প্রতিষ্ঠান বা কোন শিক্ষার্থী সংশ্লিষ্ট থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

ইবিতে লোহার পাত চুরি, আটক ভ্যানচালককে ৪ লাখ টাকার ভিন্ন মাম…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
হোয়াইট হাউসে সিএনএনসহ তিন গণমাধ্যমের প্রবেশে নিষেধাজ্ঞা দিল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচন মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬