জাতীয়করণকৃত প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ‘চাকরিকাল’র তথ্য চেয়েছে মাউশি

২০ জানুয়ারি ২০২৫, ০৯:০৯ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM

© সংগৃহীত

জাতীয়করণকৃত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পেনশন ও গ্র্যাচুইটি নির্ধারণে ‘কার্যকর চাকরিকালের’ তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বুধবার (১৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক-১’র সহকারি পরিচালক দুর্গা রানী সিকদার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 

চিঠিতে বলা হয়, জাতীয়করণকৃত শিক্ষা প্রতিষ্ঠানের আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের পেনশন ও গ্র্যাচুইটি নির্ধারণে ‘কার্যকর চাকরিকাল’ গণনায় ভিন্ন ভিন্ন জেলা/উপজেলা হিসাবরক্ষণ অফিস ভিন্ন ভিন্নভাবে কার্যকর চাকরিকাল হিসাব করার কারণে ভিন্নতা সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন: মেডিকেল ভর্তির ফল পুনঃনিরীক্ষণ শুরু কাল, জেনে নিন নিয়ম

চিঠিতে আরও বলা হয়, জেলায় জাতীয়করণকৃত শিক্ষা প্রতিষ্ঠানের আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের পেনশন ও গ্র্যাচুইটি নির্ধারণে ‘কার্যকর চাকরিকাল’ গণনা কি পদ্ধতিতে করা হয়েছে সে সংক্রান্ত তথ্যসহ শিক্ষক-কর্মচারীর তথ্য প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

 

হাসানের ফাইফার, ফিরলেন স্মিথ
  • ১৩ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • ১৩ আগস্ট ২০২৬
  • ১৩ আগস্ট ২০২৬
বাঁচানো গেল না পেট জোড়া লাগা সেই দুই জমজ শিশুকে
  • ১৩ আগস্ট ২০২৬
শরীরে ডায়াবেটিস, খাবারের পরের ১০ মিনিট ভুলেও এই কাজটি বাদ দ…
  • ১৩ আগস্ট ২০২৬
গ্যাস না পেয়ে সিএনজিচালকদের মহাসড়ক অবরোধ
  • ১৩ আগস্ট ২০২৬