মাসব্যাপী কালো ব্যাজ ধারণ করতে শিক্ষক-কর্মচারীদের নির্দেশনা

০১ আগস্ট ২০২৪, ০৬:৩৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৩ AM

© প্রতীকী ছবি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিসগুলোতে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

কর্মসূচির অংশ হিসেবে সব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মাসব্যাপী কালো ব্যাজ ধারণ করতে হবে। এছাড়া অন্যান্য কর্মসূচি পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে অধিদপ্তর। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিষয়টি জানিয়ে আদেশ জারি করা হয়। 

মাউশির উপপরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরের সব কর্মকর্তা-কর্মচারীকে আগস্ট মাসব্যাপী কালো ব্যাজ ধারণ করতে হবে। 

আর অন্যান্য কর্মসূচি পরবর্তীতে জানানো হবে বলেও আদেশে জানানো হয়েছে।  

আদেশে আরও বলা হয়েছে, আগামী ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করার জন্য নির্দেশ দেয়া হলো।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
  • ১৩ আগস্ট ২০২৬
নানা আয়োজনে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী
  • ১৩ আগস্ট ২০২৬
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন পদে নিয়োগ
  • ১৩ আগস্ট ২০২৬
‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শীর্ষক প্রচারণা কল্পনাপ্রসূত
  • ১৩ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত, ৩ নম্বর সতর্ক সংকেত
  • ১৩ আগস্ট ২০২৬
এসএসসিতে ইংরেজিতে দুবার ফেল, বকাঝকার পর সকালে মিলল শিক্ষার্…
  • ১৩ আগস্ট ২০২৬