মাধ্যমিকের ৩৬ জন শিক্ষক-কর্মচারীকে শোকজ মাউশির

১২ জুলাই ২০২৪, ১১:২৭ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪১ AM
মাউশি

মাউশি © ফাইল ছবি

স্কুলে অনুপস্থিত থাকায় দেশের বিভিন্ন অঞ্চলের মাধ্যমিকের ৩৬ জন শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (১১ জুলাই) মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত চিঠিতে শোকজ করা শিক্ষক-কর্মচারীদের তালিকা প্রকাশ করে মাউশি।

জানা গেছে, চলতি বছরের এপ্রিলের মাধ্যমিকের মাঠ পর্যায়ের কর্মকর্তারা পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শন করা প্রতিষ্ঠানে এই ৩৬ জন শিক্ষককে বিদ্যালয়ে অনুপস্থিত পাওয়া যায়।

অভিযুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫ কর্মদিবসের মধ্যে নিজ নিজ জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে স্কুলে অনুপস্থিত থাকার স্পষ্ট কারণ উল্লেখ করতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ের শিক্ষা কর্মকর্তাগণ কর্তৃক Digital Monitoring System এর মাধ্যমে পূর্ব ঘোষণা ব্যতিরেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিয়মিত পরিদর্শনের প্রতিবেদন (মার্চ/২০২৪ মাসের) মাউশি অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে মাধ্যমিক উইং-এ প্রেরণ করা হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল
  • ১৩ আগস্ট ২০২৬
নানা আয়োজনে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী
  • ১৩ আগস্ট ২০২৬
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন পদে নিয়োগ
  • ১৩ আগস্ট ২০২৬
‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শীর্ষক প্রচারণা কল্পনাপ্রসূত
  • ১৩ আগস্ট ২০২৬
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ আরও ঘনীভূত, ৩ নম্বর সতর্ক সংকেত
  • ১৩ আগস্ট ২০২৬
এসএসসিতে ইংরেজিতে দুবার ফেল, বকাঝকার পর সকালে মিলল শিক্ষার্…
  • ১৩ আগস্ট ২০২৬