একাদশ-স্নাতকের চার বছরের ভর্তি ফি সরকারি কোষাগারে জমার নির্দেশ

২৭ মে ২০২৪, ০৮:৪০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩১ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

একাদশ থেকে স্নাতক পর্যায়ে সদ্য জাতীয়করণ হওয়া সকল সরকারি কলেজের শিক্ষার্থী ভর্তি ফি সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে এই অর্থ জমা দিতে হবে।

রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (কলেজ-১) প্রফেসর মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘একাদশ হতে স্নাতক পর্যায়ের সকল সরকারি কলেজে (সদ্য জাতীয়করণকৃত কলেজসহ) ২০২০-২০২৪ অর্থ বছরের ভর্তি ফি সরকারি কোষাগারে জমা প্রদানের তথ্য ( সফট কপিসহ NikoshBAN ফন্টে Word Document হিসেবে ই-মেইলে ([email protected] ) আগামী ০৫ (পাঁচ) কর্মদিবসের মধ্যে নিম্নবর্ণিত ছক মোতাবেক জরুরীভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬