শনিবার পর্যন্ত স্কুল-কলেজের ছুটি বাড়িয়ে নির্দেশনা জারি মাউশির

২০ এপ্রিল ২০২৪, ০৪:৪৬ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৫ PM

© প্রতীকী ছবি

সারাদেশের উপর দিয়ে প্রবহমান তীব্র তাপদাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে আগামী শনিবার (২৭ এপ্রিল) পর্যন্ত দেশের মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি সব স্কুল ও কলেজের ছুটি বাড়িয়ে নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ নির্দেশনা পরিবর্তিত হতে পারে। শনিবার (২০ এপ্রিল) বিকেলে মাউশির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক স্মারকে এই নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া দপ্তরের পরামর্শক্রমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আগামী ২৫ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বর্ধিত করা হলো। ২৬ ও ২৭ এপ্রিল শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ আগামী (২৮ এপ্রিল) রবিবার থেকে যথারীতি খুলবে।

তবে আবহাওয়ার উন্নতি বা অবনতি ঘটলে এ আদেশ পরিবর্তিত হতে পারে। তীব্র তাপদাহের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে চলাফেরার জন্য সকলকে পরামর্শও দেয়া হলো।

রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬