স্কুলে খুদে ডাক্তারের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা ২১-২৭ এপ্রিল

০৪ এপ্রিল ২০২৪, ০৭:৪৪ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:০৭ PM
ক্ষুদে ডাক্তার কার্যক্রম

ক্ষুদে ডাক্তার কার্যক্রম © ফাইল ফটো

দেশের সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে খুদে ডাক্তারের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। আগামী ২১ থেকে ২৭ এপ্রিল এই কার্যক্রম চলবে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার অধীনে ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (বিশেষ শিক্ষা) খালেদ সাইফুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খুদে ডাক্তারের দল গঠন করা হবে। তারা শিক্ষার্থীদের ওজন, উচ্চতা ও দৃষ্টিশক্তি পরীক্ষা করে অস্বাভাবিক শারীরিক বৃদ্ধি, দৃষ্টিশক্তির ত্রুটিসহ নানা বিষয় গাইড শিক্ষকের নজরে আনবেন।

এর আগে গত ২৭ মার্চ এক চিঠির মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের জানাতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো চিঠিতে বলা হয়েছে, আগামী ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত কিন্ডারগার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং সমপর্যায়ের মাদরাসাসহ সরকারি-বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে খুদে ডাক্তার দিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হবে।

অধিদপ্তর জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে খুদে ডাক্তারদল গঠন এবং তাদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা একটি অভিনব কার্যক্রম, যাতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত হওয়ার, দলগতভাবে কাজ করার, এমনকি সুশৃঙ্খলভাবে বেড়ে ওঠার সুযোগ রয়েছে। 

স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়ে খুদে ডাক্তারের দল কোনো শিক্ষার্থীর অস্বাভাবিক বৃদ্ধিসহ দৃষ্টিশক্তিতে ত্রুটি কিংবা স্বাস্থ্য পরীক্ষার ফরমে উল্লেখিত অন্যান্য বিষয়াদির তথ্যও গাইড শিক্ষকের নজরে আনতে পারছে এবং বিষয়গুলো প্রাথমিক পর্যায়েই সংশোধনের ব্যাপারেও সহায়ক ভূমিকা রাখছে।

পিক্সেল ব্যবহারকারীদের বড় সুখবর দিল গুগল
  • ১৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য কীর্তি গড়লেন হাসান মাহমুদ
  • ১৩ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
  • ১৩ আগস্ট ২০২৬
সৌদি–তুরস্ক–পাকিস্তানের ‘ইসলামিক নেটো’: বদলে যাচ্ছে মধ্যপ্র…
  • ১৩ আগস্ট ২০২৬