শিক্ষকদের বদলি নিয়ে অনেক মতামত এসেছে: মাউশি ডিজি

০১ এপ্রিল ২০২৪, ০৭:৫৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:১০ PM
অধ্যাপক নেহাল আহমেদ

অধ্যাপক নেহাল আহমেদ © ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বলেছেন, বদলি নিয়ে অনুষ্ঠিত দ্বিতীয় কর্মশালায় অনেক মতামত এসেছে। কোন প্রক্রিয়ায় বদলি হবে সেটি শিক্ষামন্ত্রী চূড়ান্ত করবেন। সম্প্রতি দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান মাউশি ডিজি।

তিনি বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে কাজ চলছে। আমরা দুটি সভা করেছি। একটি খসড়াও তৈরি করা হয়েছে। বদলি নিয়ে নানা মতামত এসেছে। সেজন্য বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার প্রয়োজন দেখা দিয়েছে।

মাউশির মহাপরিচালক জানান, বদলির দ্বিতীয় কর্মশালায় অনেকেই এনটিআরসিএ’র মাধ্যমে বদলির কথা বলেছেন, তবে মন্ত্রণালয় চাইছে সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে বদলি হোক। এছাড়া অনেকে বদলি না করে অন্যভাবে প্রতিষ্ঠান পরিবর্তনের মতামত দিয়েছেন। কাজেই এ বিষয়গুলো শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা না করে চূড়ান্ত করা যাবে না।

অধ্যাপক নেহাল আহমেদ আরও বলেন, শিক্ষকদের বদলি চালু করা জরুরি। বিষয়টি আমরাও অনুধাবন করছি। তবে সবকিছু চূড়ান্ত করে তবেই বদলি চালু করতে হবে। সেজন্য কিছুটা সময় লাগছে। আশা করছি সবকিছু চূড়ান্ত করে দ্রুত বদলির ব্যবস্থা চালু হবে।

 
যোগ্যতা সংশোধন করে গ্রেড বৈষম্য নিরসনের দাবিতে শিক্ষামন্ত্র…
  • ১০ মে ২০২৬
পাকিস্তানের ইনিংসে ধস, লিড বাংলাদেশের
  • ১০ মে ২০২৬
ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা তৌফিক
  • ১০ মে ২০২৬
রাতেই ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কবার্তা আ…
  • ১০ মে ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণায় ডিজিটাল সহযোগিতা বাড়াতে ঢাবি-বিডিরেন চ…
  • ১০ মে ২০২৬
হামে মৃত শিশুদের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইক…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9