ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির মাল্টিমিডিয়া ক্লাসের তথ্য চেয়েছে অধিদপ্তর

২৬ মার্চ ২০২৪, ১২:৪৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৮ PM

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের তিন মাসের ক্লাসের তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সোমবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এমএমসি অ্যাপে যান্ত্রিক ত্রুটির কারণে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠ পর্যায়ের কোনো শ্রেণি শিক্ষক তাদের এমএমসি ক্লাসগুলো আপলোড দিতে পারছেন না।

এ কারণে আঞ্চলিক উপ-পরিচালকেরা যেন তাদের অঞ্চলের সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের কাছ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জানুয়ারি-মার্চ, এই তিন মাসের এমএমসি ক্লাসের মূল তথ্য নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ মার্চের মধ্যে পাঠায়।

প্রতিষ্ঠানগুলোকে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের ([email protected])- এই ইমেইলে তথ্য পাঠানোর জন্য বলা হয়েছে।

পিক্সেল ব্যবহারকারীদের বড় সুখবর দিল গুগল
  • ১৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য কীর্তি গড়লেন হাসান মাহমুদ
  • ১৩ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
  • ১৩ আগস্ট ২০২৬
সৌদি–তুরস্ক–পাকিস্তানের ‘ইসলামিক নেটো’: বদলে যাচ্ছে মধ্যপ্র…
  • ১৩ আগস্ট ২০২৬