বদলি নিয়ে যা বললেন মাউশি মহাপরিচালক

০৪ মার্চ ২০২৪, ০৭:৩২ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM
অধ্যাপক নেহাল আহমেদ

অধ্যাপক নেহাল আহমেদ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে কাজ চলছে। আমরা দুটি সভা করেছি। একটি খসড়াও তৈরি করা হয়েছে। বদলি নিয়ে নানা মতামত এসেছে। সেজন্য বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার প্রয়োজন দেখা দিয়েছে।

সোমবার (৪ মার্চ) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

মাউশির মহাপরিচালক জানান, বদলির দ্বিতীয় কর্মশালায় অনেকেই এনটিআরসিএ’র মাধ্যমে বদলির কথা বলেছেন, তবে মন্ত্রণালয় চাইছে সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে বদলি হোক। এছাড়া অনেকে বদলি না করে অন্যভাবে প্রতিষ্ঠান পরিবর্তনের মতামত দিয়েছেন। কাজেই এ বিষয়গুলো শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা না করে চূড়ান্ত করা যাবে না।

অধ্যাপক নেহাল আহমেদ আরও বলেন, শিক্ষকদের বদলি চালু করা জরুরি। বিষয়টি আমরাও অনুধাবন করছি। তবে সবকিছু চূড়ান্ত করে তবেই বদলি চালু করতে হবে। সেজন্য কিছুটা সময় লাগছে। আশা করছি সবকিছু চূড়ান্ত করে দ্রুত বদলির ব্যবস্থা চালু হবে।

সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াত নেতার প্রশ্ন
  • ১৩ আগস্ট ২০২৬
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৩ আগস্ট ২০২৬
দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশ…
  • ১৩ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে র‌্যাগিং: নবীন ৪ শিক্ষার্থীকে বিকৃত যৌন অভিনয় ক…
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় স্বপ্নের মতো দিন বাংলাদেশের
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ২১…
  • ১৩ আগস্ট ২০২৬