শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশনা

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪২ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০২ AM
শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশনা মাউশির

শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশনা মাউশির © ফাইল ছবি

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের নির্দেশনা জারি করা হয়েছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) এ নির্দেশনা জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

নির্দেশনা অনুযায়ী, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও দফতরগুলোতে সঠিক নিয়মে সঠিক রঙ ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে।

সূর্যোদয়ের সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন এবং সূর্যাস্তের সময় জাতীয় পতাকা নামাতে হবে।

সব শিক্ষাপ্রতিষ্ঠান ও দপ্তরগুলো ২১ ফেব্রুয়ারি প্রভাতে ৫২'র ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করবে।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে সব শিক্ষাপ্রতিষ্ঠান স্ব-স্ব কর্মসূচি গ্রহণ করবে।

শিক্ষার্থীরা দিবসটির সঙ্গে সঙ্গতি রেখে কবিতা, গল্প ও সৃজনশীল লেখা লিখে এবং ছবি এঁকে শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করবে।

আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ দিবস উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠান (ইংরেজি মাধ্যমের স্কুলসহ) ও দপ্তরগুলো জাতীয় কর্মসূচির আলোকে নির্ধারিত কর্মসূচি পালন করবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬