আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে মাউশির ৪ নির্দেশনা

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

২১ ফেব্রুয়ারি (বুধবার) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালনে চারটি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার মাউশির সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইংলিশ মিডিয়াম স্কুলসহ সব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা অফিসে সঠিক নিয়মে সঠিক রং ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। সূর্যোদয়ের সময়ে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন এবং সূর্যাস্তের সময় জাতীয় পতাকা নামাতে হবে। 

নির্দেশনায় বলা হয়, ইংলিশ মিডিয়াম স্কুলসহ সব শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা অফিস ২১ ফেব্রুয়ারি সকালে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশে শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করবে।

যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে ইংলিশ মিডিয়াম স্কুলসহ সব শিক্ষা প্রতিষ্ঠান স্ব-স্ব কর্মসূচি গ্রহণ করবে। 

শিক্ষার্থীরা দিবসটির সঙ্গে সঙ্গতি রেখে কবিতা, গল্প ও সৃজনশীল লেখা লিখে এবং ছবি এঁকে শেখ রাসেল দেয়ালিকায় উপস্থাপন করবে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬