‘নৈপুণ্য’ অ্যাপে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন-প্রমোশনের নির্দেশনা

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৩ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM

‘নৈপুণ্য’ মূল্যায়ন সিস্টেমে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও প্রমোশন দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (১৩ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ এর আলোকে মূল্যায়ন ব্যবস্থার আধুনিকায়নের অংশ হিসেবে ‘নৈপুণ্য’ অ্যাপ তৈরি করা হয়েছে। যার মাধ্যমে ২০২৩ শিক্ষাবর্ষ থেকে মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। ২০২৪ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়ন এবং শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও প্রমোশন ‘নৈপুণ্য’ অ্যাপের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে সংযুক্ত নির্দেশনা মোতাবেক সব প্রতিষ্ঠান প্রধানকে ‘নৈপুণ্য’ মূল্যায়ন সিস্টেমে নতুন শিক্ষার্থী রেজিস্ট্রেশন ও প্রমোশন দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশিকা দেখতে এখানে ক্লিক করুন। 

সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াত নেতার প্রশ্ন
  • ১৩ আগস্ট ২০২৬
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফ্রেশম্যান ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৩ আগস্ট ২০২৬
দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশ…
  • ১৩ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে র‌্যাগিং: নবীন ৪ শিক্ষার্থীকে বিকৃত যৌন অভিনয় ক…
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় স্বপ্নের মতো দিন বাংলাদেশের
  • ১৩ আগস্ট ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে ২১…
  • ১৩ আগস্ট ২০২৬