নতুন শিক্ষাক্রম বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হচ্ছে আজ

১৭ ডিসেম্বর ২০২৩, ০৮:১৪ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে শ্রেণি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম আজ রোববার (১৭ ডিসেম্বর) শুরু হচ্ছে। শিক্ষকদের সাত দিনের এ প্রশিক্ষণ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রথম ধাপে ৪৭৭টি উপজেলা-থানায় ৫০৮টি ব্যাচে শিক্ষক প্রশিক্ষণ আয়োজন করা হবে।

প্রথম পর্যায়ে ইআইআইএন-ধারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা প্রশিক্ষণ পাচ্ছেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, নির্ধারিত দিনগুলোতে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে শিক্ষক প্রশিক্ষণ। বেলা ১১টায় ১৫ মিনিটের চা–বিরতি, বেলা ১টায় এক ঘণ্টা নামাজ ও দুপুরের খাবারের বিরতি ও সোয়া ৩টায় চা–বিরতি থাকবে।

আরো পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল হতে পারে চলতি সপ্তাহে

এ প্রশিক্ষণ পরিচালনা নিয়ে গত বৃহস্পতিবার জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম। এতে প্রশিক্ষণ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। শিক্ষাক্রমে শিক্ষক প্রশিক্ষণের নির্দেশনা দেখুন এখানে

এর আগে ৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল শিক্ষক প্রশিক্ষণ। কিন্তু শুরু হওয়ার তিন দিন আগে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা স্থগিত করে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বাবা নেই, মা বিদেশে—৯৯৯-এ ফোন পেয়ে স্কুল শিক্ষিকার মরদেহ উদ…
  • ১০ মে ২০২৬
সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন মঞ্জুর
  • ১০ মে ২০২৬
টিনশেডের প্রশাসনিক ভবনে চলছে কার্যক্রম, ৬২ বছর পেরোলেও হয়নি…
  • ১০ মে ২০২৬
নবম পে-স্কেল নিয়ে সুখবর পাচ্ছেন চাকরিজীবী-পেনশনভোগীরা
  • ১০ মে ২০২৬
নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
  • ১০ মে ২০২৬
কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৯.৮২ শতাংশ
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9