আগামীকাল থেকে শুরু নতুন শিক্ষাক্রমে শিক্ষক প্রশিক্ষণ

১৬ ডিসেম্বর ২০২৩, ১১:০০ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

আগামী বছর অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে শ্রেণি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম আগামীকাল রবিবার (১৭ ডিসেম্বর) শুরু হচ্ছে। শিক্ষকদের সাত দিনের এ প্রশিক্ষণ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। প্রথম ধাপে ৪৭৭টি উপজেলা-থানায় ৫০৮টি ব্যাচে শিক্ষক প্রশিক্ষণ আয়োজন করা হবে। প্রথম পর্যায়ে ইআইআইএন-ধারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা প্রশিক্ষণ পাচ্ছেন।

মাউশি সূত্রে জানা গেছে, নির্ধারিত দিনগুলোতে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে শিক্ষক প্রশিক্ষণ। বেলা ১১টায় ১৫ মিনিটের চা–বিরতি, বেলা ১টায় এক ঘণ্টা নামাজ ও দুপুরের খাবারের বিরতি ও সোয়া ৩টায় চা–বিরতি থাকবে।

এ প্রশিক্ষণ পরিচালনা নিয়ে বৃহস্পতিবার জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম। এতে প্রশিক্ষণ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

শিক্ষাক্রমে শিক্ষক প্রশিক্ষণের নির্দেশনা দেখুন এখানে।

এর আগে ৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল শিক্ষক প্রশিক্ষণ। কিন্তু শুরু হওয়ার তিন দিন আগে এক বিজ্ঞপ্তির মাধ্যমে তা স্থগিত করে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬