লটারির ফল পাওয়া শিক্ষার্থীদের পাঁচ দিনের মধ্যে ভর্তির নির্দেশ

২৮ নভেম্বর ২০২৩, ১১:৪৪ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
লটারির ফল পাওয়া শিক্ষার্থীদের পাঁচ দিনের মধ্যে ভর্তির নির্দেশ

লটারির ফল পাওয়া শিক্ষার্থীদের পাঁচ দিনের মধ্যে ভর্তির নির্দেশ © ফাইল ছবি

সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে ডিজিটাল লটারির তালিকায় থাকা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে সময়সীমা নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (২৮ নভেম্বর) মাউশির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বল হয়, ফলাফল শিটের প্রথম তালিকায় থাকা শিক্ষার্থীদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমিক নম্বর অনুসারে ভর্তির সুযোগ দেওয়া হবে চার কর্মদিবস এবং দ্বিতীয় অপেক্ষমাণ তালিকা থেকে ক্রমিক নম্বর অনুসারে ভর্তির সুযোগ দেওয়া হবে তিন কর্মদিবস।

শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলোতে বলা হয়, আবেদনে মিথ্যা তথ্য প্রদান করা শিক্ষার্থীকে ভর্তি করানো যাবে না। ভর্তির সময় শিক্ষার্থীদের কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে।

শিক্ষার্থীদের জন্ম সনদের মূল কপি-অনলাইন কপি ও পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র ভালো করে যাচাই করতে হবে।

এর আগে এদিন দুপুরে সারা দেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে ডিজিটাল লটারির ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরাম…
  • ১৩ আগস্ট ২০২৬
অনিশ্চয়তার মুখে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন, রাবি ছাত্রদল নেত…
  • ১৩ আগস্ট ২০২৬
ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
  • ১৩ আগস্ট ২০২৬
‘ব্যাটে লেগেছিল, টেকনোলজি বাঁচিয়ে দিয়েছে’, স্বীকারোক্তি স্ম…
  • ১৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজের নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পাঁচ বাস …
  • ১৩ আগস্ট ২০২৬
এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন
  • ১৩ আগস্ট ২০২৬