স্কুল-কলেজের পূর্ণ নাম লিখতে মাউশির কড়া নির্দেশ

১৬ নভেম্বর ২০২৩, ১১:৪৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ নাম ব্যবহার করতে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ নামের পাশাপাশি প্রতিষ্ঠানের গেটে প্রতিষ্ঠাকালও উল্লেখ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্যাড, মূল গেইটে এবং অন্য যে কোন স্থানে প্রতিষ্ঠানের পূর্ণ নাম লিখতে হবে; শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্যাড, মূল গেইটে এবং অন্য যে কোন স্থানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাকাল লিখতে হবে; শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণ নামাঙ্কিত মুল গেইটের ছবি তুলে প্রেরণ করতে হবে; শিক্ষা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম পরিবর্তন করে পূর্ণ নাম করার বিষয়ে ব্যানবেইস, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও মাউশি অধিদপ্তরে আবেদন করে নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করতে হবে।

এতে বলা হয়, এখনও অনেক প্রতিষ্ঠান পূর্ণ নাম ব্যবহারের ক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা প্রতিপালন করেননি, যা চাকুরিবিধি লঙ্ঘনের সামিল। এক্ষেত্রে আপনার আওতাধীন মাধ্যমিক পর্যায়ের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এখনও প্রতিষ্ঠানের পূর্ণ নাম ব্যবহার করছেন না (প্রাতিষ্ঠানিক ও অফিসিয়ালি) সে সকল প্রতিষ্ঠানকে আগামী ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে উপরোল্লিখত নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানের পূর্ণ নাম ব্যবহার করে যথাযথ প্রমাণকসহ মাউশি অধিদপ্তরে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

নির্দেশনায় আরও বলায়, এ আদেশ জারির পরে প্রতিষ্ঠানের পূর্ণ নাম ব্যবহার না করার বিষয়ে কোন তথ্য প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রতিষ্ঠান প্রধান ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

শিক্ষা ও গবেষণায় সহযোগিতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়-বিআইডি…
  • ১৩ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন ১৮ প্রো, সব মডেলেই বাড়বে দাম
  • ১৩ আগস্ট ২০২৬
তথ্য সংগ্রহকারী পদে বিএনপি নেতার স্ত্রী-মেয়ে-ভাতিজা-ভাতিজি …
  • ১৩ আগস্ট ২০২৬
অ্যাকাডেমিক মাইগ্রেশনের দাবিতে ঢাকা কলেজের মূল ফটকে তালা
  • ১৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ নগরীতে দুপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
  • ১৩ আগস্ট ২০২৬
নগদ ও সিটিজেনস ব্যাংকের মধ্যে অংশীদারিত্ব চুক্তি
  • ১৩ আগস্ট ২০২৬