মাধ্যমিকের ‘নৈপুণ্য’ অ্যাপে নিবন্ধন করতে হবে ৮ নভেম্বরের মধ্যে

০৫ নভেম্বর ২০২৩, ০৯:৩৪ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে ‘নৈপুণ্য’ অ্যাপ। শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়ন সহজ এবং ত্রুটিমুক্ত করতে শনিবার (৪ নভেম্বর) এর যাত্রা শুরু হয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ৮ নভেম্বরের মধ্যে এ অ্যাপে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, চলতি বছরের জানুয়ারিতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য নতুন শিক্ষাক্রম চালু হয়। শিক্ষাবর্ষের শেষ সময়ে শিক্ষার্থীদের মূল্যায়নের তথ্য ও পদ্ধতি সংরক্ষণে অ্যাপটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষকদের এ জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া আছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সূত্র জানায়, নৈপুণ্য অ্যাপ শনিবার থেকেই চালু হয়েছে। আর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বলছে, অ্যাপটিতে শুধু ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষাক্রমের মূল্যায়ন করা হবে। আগামী বছর থেকে সাতটি শ্রেণির শিক্ষার্থীরা এর আওতায় আসবে বলে জানানো হয়েছে।

আরো পড়ুন: নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চালাচ্ছে কোচিং সংশ্লিষ্টরা: শিক্ষামন্ত্রী

জানা গেছে, মূল্যায়নের তথ্য সংরক্ষণ ও স্বয়ংক্রিয়ভাবে রিপোর্ট কার্ড প্রস্তুতের সুবিধার জন্য এটুআইর কারিগরি সহায়তায় ‘নৈপুণ্য’ অ্যাপ তৈরি করা হয়েছে। এটির ওয়েব ভার্সন চালু হয়েছে শুরুতে। অ্যাপ ব্যবহার সংক্রান্ত গাইডলাইন পাঠানো হয়েছে শিক্ষপ্রতিষ্ঠানে। লগইন, শাখা, শিফট, শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষক নির্বাচনের বিষয়গুলো এতে উল্লেখ আছে।

শিক্ষা ও গবেষণায় সহযোগিতায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়-বিআইডি…
  • ১৩ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন ১৮ প্রো, সব মডেলেই বাড়বে দাম
  • ১৩ আগস্ট ২০২৬
তথ্য সংগ্রহকারী পদে বিএনপি নেতার স্ত্রী-মেয়ে-ভাতিজা-ভাতিজি …
  • ১৩ আগস্ট ২০২৬
অ্যাকাডেমিক মাইগ্রেশনের দাবিতে ঢাকা কলেজের মূল ফটকে তালা
  • ১৩ আগস্ট ২০২৬
ময়মনসিংহ নগরীতে দুপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
  • ১৩ আগস্ট ২০২৬
নগদ ও সিটিজেনস ব্যাংকের মধ্যে অংশীদারিত্ব চুক্তি
  • ১৩ আগস্ট ২০২৬