ঘুষ দাবি করলে সরাসরি মাউশিতে অভিযোগ দিন: পরিচালক

১৫ অক্টোবর ২০২৩, ১২:০৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪২ PM
প্রফেসর বেলাল হোসাইন ও মাউশির লোগো

প্রফেসর বেলাল হোসাইন ও মাউশির লোগো © ফাইল ফটো

চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পাওয়া শিক্ষকদের যোগদানের ক্ষেত্রে কেউ ঘুষ দাবি করলে সরাসরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) অভিযোগ দিন। অভিযোগ পাওয়া মাত্র অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (১৫ অক্টোবর) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান মাউশির পরিচালক (মাধ্যমিক) প্রফেসর বেলাল হোসাইন।

জানা গেছে, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ করেছে এনটিআরসিএ। এই শিক্ষকদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদানের ক্ষেত্রে ঘুষ দাবিসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে। স্কুলের ফান্ড, ফ্যান কেনা, প্রতিষ্ঠানের উন্নয়নসহ নানা অজুহাতে দাবি কর হচ্ছে মোটা অঙ্কের টাকা।

এছাড়া নানা সমস্যা দেখিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তারাও শিক্ষকদের নিকট থেকে অর্থ দাবি করছেন। প্রতিষ্ঠান প্রধানদের সাথে যোগসাজশ করে এই অর্থ আদায় করছে শিক্ষা কর্মকর্তারা বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে প্রফেসর বেলাল হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যোগদানের ক্ষেত্রে শিক্ষকদের কোনো হয়রানি করা যাবে না। এ বিষয়ে আমরা স্পষ্ট নির্দেশিনা দিয়েছি। যারা শিক্ষকদের কাছে ঘুষ দাবি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, যোগদানের ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান প্রধান কিংবা ম্যানেজিং কমিটির কেউ অথবা কোনো শিক্ষা কর্মকর্তা হয়রানি করলে কিংবা অর্থ দাবি করলে আমাদের কাছে সরাসরি লিখিত অভিযোগ দিন। আমরা অভিযুক্তদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেব।

স্বর্ণালংকার ও অর্থ লুটে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত, যু…
  • ১৩ আগস্ট ২০২৬
দুই সপ্তাহের ব্যবধানে ৩ শিক্ষার্থীর মৃত্যু, চুয়েটে সব পুকুর…
  • ১৩ আগস্ট ২০২৬
বিএনপির প্রচারণায় অংশ নিয়ে শোকজ চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্নফা…
  • ১৩ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা কুব…
  • ১৩ আগস্ট ২০২৬
স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র-ওএমআর নিয়ে বোর্ডের জরুরি নির…
  • ১৩ আগস্ট ২০২৬
ফরিদপুরে নৈশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন এমপি
  • ১৩ আগস্ট ২০২৬