রবিবার এক মিনিট নিরব থাকবে সব স্কুল-কলেজ

১৩ অক্টোবর ২০২৩, ০১:৫১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM

© সংগৃহীত

শব্দদূষণের বিষয়ে সবার মধ্যে সচেতনতা বাড়াতে আগামী রবিবার (১৫ অক্টোর) সব স্কুল-কলেজে এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হবে। এদিন সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত সব স্কুল-কলেজে এ কর্মসূচি পালন করতে হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক মিনিট শব্দহীন কর্মসূচি পালনের অংশ হিসেবে দেশের সব স্কুল-কলেজগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার অধিদপ্তরের সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত আদেশে বলা হয়, শব্দদূষণ নিয়ন্ত্রণে জনসচেনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ‘শব্দদূষণ বন্ধ করি, নিরব মিনিট পালন করি’ স্লোগানকে সামনে রেখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনে নেয়া কর্মসূচির আলোকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সকাল ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত ‘১ মিনিট শব্দহীন কর্মসূচি পালনের জন্য বলা হলো।

আরও পড়ুন: শিক্ষা কারিকুলাম বাতিলসহ আট দাবি অভিভাবক ফোরামের

এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশ সচিব ড. ফারহিনা আহমেদ জানান, শব্দদূষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে রাজধানী ঢাকাতে আগামী রোববার এক মিনিট শব্দহীন কর্মসূচি পালন করা হবে। এদিন ঢাকা শহরের ১১টি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ কর্মসূচি পালন করা হবে।

এসব স্থানে মন্ত্রণালয়ের মন্ত্রী, উপমন্ত্রী, সচিবসহ এ মন্ত্রণালয়ের অধীন দপ্তর, সংস্থার কর্মকর্তা, কর্মচারী, স্কুল-কলেজের স্কাউট সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি দপ্তর, সংস্থার কর্মকর্তা, কর্মচারী, ট্রাফিক পুলিশ ও পরিবহন মালিক সমিতির সদস্যরা ব্যানারসহ উপস্থিত থাকবেন। এ সময় তারা গাড়ি চালকদের মধ্যে শব্দ সচেতনতামূলক লিফলেট, স্টিকার বিতরণ করবেন এবং এক মিনিট হর্ন বাজানো থেকে বিরত থাকার আহ্বান জানাবেন।

উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরাম…
  • ১৩ আগস্ট ২০২৬
অনিশ্চয়তার মুখে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন, রাবি ছাত্রদল নেত…
  • ১৩ আগস্ট ২০২৬
ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
  • ১৩ আগস্ট ২০২৬
‘ব্যাটে লেগেছিল, টেকনোলজি বাঁচিয়ে দিয়েছে’, স্বীকারোক্তি স্ম…
  • ১৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজের নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পাঁচ বাস …
  • ১৩ আগস্ট ২০২৬
এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন
  • ১৩ আগস্ট ২০২৬