শেখ রাসেল দিবস উদযাপনে মাউশির ৬ নির্দেশনা

১১ অক্টোবর ২০২৩, ০৩:৩৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

শেখ রাসেল দিবস উদযাপনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠান এবং স্কুল-কলেজকে ৬ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার মাউশির সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সকল দপ্তর/শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ কার্যালয় প্রাঙ্গণে শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবে। শেখ রাসেলের ম্যুরাল/প্রতিকৃতি সর্বনিম্ন আকার হতে হবে দৈর্ঘ্য ০৪ ফুট x প্রস্থ ০৩ ফুট। সমানুপাতিক হারে বড় আকারে প্রতিকৃতি স্থাপন করা যাবে।

'শেখ রাসেল দিবস ২০২৩' উপলক্ষে শেখ রাসেল দিবস উদ্‌যাপন নীতিমালা- ২০২২ অনুযায়ী আলোচনা সভা আয়োজন করবে।

জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের উপস্থিতিতে দোয়া মাহফিল/প্রার্থনার আয়োজন করবে।

প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান 'শেখ রাসেল দেয়ালিকা'য় গল্প, কবিতা, সৃষ্টিশীল লেখা ও ছবি এঁকে উপস্থাপন করবে। দেয়ালিকাটির প্রতিপাদ্য হবে 'শেখ রাসেল দিবস ২০২৩। শিক্ষা | প্রতিষ্ঠানসমূহ শেখ রাসেল দেয়ালিকার ছবি তুলে 18octoberdshe@gmail.com এর মাধ্যমে প্রেরণ করবে।

শেখ রাসেল স্মরণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান গাছের চারা রোপন করবে।

শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ দিবসের সাথে সামঞ্জস্যপূর্ণ যেকোন কর্মসূচী স্ব-স্ব ব্যবস্থাপনায় আনন্দমূখর পরিবেশে আয়োজন করবে (যেমন: আনন্দ র‍্যালি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা/চিত্রাঙ্কন প্রতিযোগিতা/রচনা প্রতিযোগিতা/কুইজ প্রতিযোগিতা ইত্যাদি।

মা দিবসে ছেলের হাতে মা খুন
  • ১০ মে ২০২৬
দিনাজপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব-ট্যা…
  • ১০ মে ২০২৬
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতীয় সেমিনার ও শিক্…
  • ১০ মে ২০২৬
আইইউবিএটির প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের ৯ম ম…
  • ১০ মে ২০২৬
মাইলস্টোনের দুই ছাত্র ১৭ দিন ধরে নিখোঁজ, বাসায় রেখে গেছে মু…
  • ১০ মে ২০২৬
শিক্ষকদের ন্যায় কর্মচারীদেরও বদলি চালুর আশ্বাস অধ্যক্ষ সেলি…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9