শেখ রাসেল দিবস উদযাপনে মাউশির ৬ নির্দেশনা

১১ অক্টোবর ২০২৩, ০৩:৩৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

শেখ রাসেল দিবস উদযাপনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠান এবং স্কুল-কলেজকে ৬ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার মাউশির সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সকল দপ্তর/শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ কার্যালয় প্রাঙ্গণে শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবে। শেখ রাসেলের ম্যুরাল/প্রতিকৃতি সর্বনিম্ন আকার হতে হবে দৈর্ঘ্য ০৪ ফুট x প্রস্থ ০৩ ফুট। সমানুপাতিক হারে বড় আকারে প্রতিকৃতি স্থাপন করা যাবে।

'শেখ রাসেল দিবস ২০২৩' উপলক্ষে শেখ রাসেল দিবস উদ্‌যাপন নীতিমালা- ২০২২ অনুযায়ী আলোচনা সভা আয়োজন করবে।

জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের উপস্থিতিতে দোয়া মাহফিল/প্রার্থনার আয়োজন করবে।

প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান 'শেখ রাসেল দেয়ালিকা'য় গল্প, কবিতা, সৃষ্টিশীল লেখা ও ছবি এঁকে উপস্থাপন করবে। দেয়ালিকাটির প্রতিপাদ্য হবে 'শেখ রাসেল দিবস ২০২৩। শিক্ষা | প্রতিষ্ঠানসমূহ শেখ রাসেল দেয়ালিকার ছবি তুলে [email protected] এর মাধ্যমে প্রেরণ করবে।

শেখ রাসেল স্মরণে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান গাছের চারা রোপন করবে।

শিক্ষা প্রতিষ্ঠানসমূহ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ দিবসের সাথে সামঞ্জস্যপূর্ণ যেকোন কর্মসূচী স্ব-স্ব ব্যবস্থাপনায় আনন্দমূখর পরিবেশে আয়োজন করবে (যেমন: আনন্দ র‍্যালি, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা/চিত্রাঙ্কন প্রতিযোগিতা/রচনা প্রতিযোগিতা/কুইজ প্রতিযোগিতা ইত্যাদি।

উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরাম…
  • ১৩ আগস্ট ২০২৬
অনিশ্চয়তার মুখে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন, রাবি ছাত্রদল নেত…
  • ১৩ আগস্ট ২০২৬
ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
  • ১৩ আগস্ট ২০২৬
‘ব্যাটে লেগেছিল, টেকনোলজি বাঁচিয়ে দিয়েছে’, স্বীকারোক্তি স্ম…
  • ১৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজের নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পাঁচ বাস …
  • ১৩ আগস্ট ২০২৬
এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন
  • ১৩ আগস্ট ২০২৬