স্কুলে ভর্তি: শূন্য আসনের তথ্য পাঠানোর নির্দেশ মাউশির

০৯ অক্টোবর ২০২৩, ০৮:৪৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৫১ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

আগামী শিক্ষাবর্ষে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য শূন্য আসনের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৭ অক্টোবরের মধ্যে এ তথ্য পাঠাতে হবে।

সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক বেলাল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ২০২৪ শিক্ষাবর্ষে সারাদেশের সকল সরকারি (জাতীয়করণসহ) ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের) মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উক্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে আপনার প্রতিষ্ঠানের শূন্য আসনসহ অন্যান্য তথ্যাদি আগামীকাল মঙ্গলবার থেকে আগামী  ১৭ অক্টোবরের মধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর লিংক gsa.teletalk.com.bd এ প্রবেশ করে টেলিটক কর্তৃক প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রদান করতে হবে। 

তথ্য প্রদানের ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলি আবশ্যিকভাবে অনুসরণ করতে হবে। তথ্য ফরমে ঢাকা মহানগরীর প্রতিষ্ঠান প্রধানগণ প্রতিষ্ঠান সংলগ্ন সর্বোচ্চ ০৩টি থানাকে (পুলিশ স্টেশন ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করবেন; তথ্য ফরমের ব্যাংক সংক্রান্ত তথ্যে অবশ্যই প্রত্যেক প্রতিষ্ঠানগণ অনলাইন ব্যাংক হিসাব নম্বর ও রাউটিং নম্বর প্রদান করবেন। কোন প্রকার এনালগ নম্বর প্রদান করা যাবে না; রেজিষ্ট্রেশন ফরম পূরণের সময় কোন প্রকার ভুল তথ্য প্রদান করা হলে এবং এ বিষয়ে পরবর্তীতে কোন জটিলতা তৈরি হলে তথ্য প্রদানকারী ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।

২০২৪ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া স্বচ্ছতার সাথে সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত তারিখের মধ্যে সকল সম্মানিত প্রতিষ্ঠান প্রধানকে রেজিষ্ট্রেশন ফরম পূরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বর্ণালংকার ও অর্থ লুটে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত, যু…
  • ১৩ আগস্ট ২০২৬
দুই সপ্তাহের ব্যবধানে ৩ ছাত্রের মৃত্যু, চুয়েটের সব পুকুরে ন…
  • ১৩ আগস্ট ২০২৬
বিএনপির প্রচারণায় অংশ নিয়ে শোকজ চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্নফা…
  • ১৩ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা কুব…
  • ১৩ আগস্ট ২০২৬
স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র-ওএমআর নিয়ে বোর্ডের জরুরি নির…
  • ১৩ আগস্ট ২০২৬
ফরিদপুরে নৈশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন এমপি
  • ১৩ আগস্ট ২০২৬