এমপিওভুক্ত হচ্ছেন স্কুল-কলেজের ৬ হাজার শিক্ষক

১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

বেসরকারি স্কুল-কলেজের ছয় হাজার শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিগগিরই এ শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্ত হবেন।

সোমবার মাউশির এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ সভাপতিত্ব করেন।

সভা সূত্রে জানা গেছে, নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্কুলে ৪ হাজার ৬৫৮ জন। আর কলেজের এক হাজার ২৭৭ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

জানা গেছে, স্কুলের ৪ হাজার ৬৫৮ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২০৩ জন, চট্টগ্রামের ৩৭৬, কুমিল্লার ২৯০, ঢাকার ৫৭৮, খুলনার ৯৬৭, ময়মনসিংহের ৫৮২, রাজশাহীর ৬৫৭, রংপুরের ৮২৬ এবং সিলেটের ১৭৯ জন রয়েছেন।

কলেজের ১ হাজার ২৭৭ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১০০, চট্টগ্রামের ২৭, কুমিল্লার ৪৯, ঢাকার ৬৭, খুলনার ১০৭, ময়মনসিংহের ১৫৩, রাজশাহীর ২৩২, রংপুরের ৪৫২ এবং সিলেট অঞ্চলের ৯০ জন রয়েছেন।

ট্যাগ: মাউশি
  • ১৩ আগস্ট ২০২৬
উচ্চশিক্ষার পাঠ্যক্রমে ‘ওয়ান হেলথ’ ধারণা অন্তর্ভুক্তির পরাম…
  • ১৩ আগস্ট ২০২৬
অনিশ্চয়তার মুখে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন, রাবি ছাত্রদল নেত…
  • ১৩ আগস্ট ২০২৬
ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
  • ১৩ আগস্ট ২০২৬
‘ব্যাটে লেগেছিল, টেকনোলজি বাঁচিয়ে দিয়েছে’, স্বীকারোক্তি স্ম…
  • ১৩ আগস্ট ২০২৬
তিতুমীর কলেজের নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পাঁচ বাস …
  • ১৩ আগস্ট ২০২৬