দুই মাসের মধ্যে সব শিক্ষক প্রশিক্ষণ পাবেন: মাউশি ডিজি

২৩ আগস্ট ২০২৩, ০৪:১৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
অধ্যাপক নেহাল আহমেদ

অধ্যাপক নেহাল আহমেদ © ফাইল ফটো

নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের জন্য সব শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। যে সকল শিক্ষক প্রশিক্ষণ পাননি তাদের আগামী দুই মাসের মধ্যে প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে।

বুধবার (২৩ আগস্ট) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

মাউশি ডিজি জানান, আগামী বছর অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা হবে। ষষ্ঠ ও সপ্তম শ্রেণির অনেক বিষয় অষ্টম ও নবম শ্রেণিতে রয়েছে। আমরা শিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছি। কাজেই এটি বাস্তবায়নে সমস্যা হওয়ার কথা নয়।

অধ্যাপক নেহাল আহমেদ আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে স্পষ্ট বলে দেওয়া রয়েছে, প্রশিক্ষণ ছাড়া নতুন শিক্ষাক্রমের পাঠদান নেওয়া যাবে না। যারা প্রশিক্ষণ পাননি আগামী দেড় থেকে দুই মাসের মধ্যে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। 

চার উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ ফল স্থগিত
  • ১৩ আগস্ট ২০২৬
১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী
  • ১৩ আগস্ট ২০২৬
আমেরিকায় গিয়ে দেশে না ফেরায় ঢাবি অধ্যাপককে অব্যাহতি
  • ১৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের ৫ পদে রদবদল
  • ১৩ আগস্ট ২০২৬
ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরী…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নিয়ে ডা. খালিদুজ্জামানের পোস্টকে ‘তৃতীয় শ্রেণির …
  • ১৩ আগস্ট ২০২৬