সব শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ও ডিজিটাল ডিভাইস স্থাপনের নির্দেশ

২৩ আগস্ট ২০২৩, ১১:৫১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
মাউশি

মাউশি © লোগো

সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় কম্পিউটার ও ডিজিটাল ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (২২ আগস্ট) অধিদপ্তরের অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এই নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, নতুন কারিকুলামের আওতায় প্রণীত ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা ও ব্যবহারিক দক্ষতা অর্জনের জন্য শ্রেণি কার্যক্রম পরিচালনায় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী কম্পিউটার, ডিজিটাল ডিভাইস থাকা আবশ্যক।  

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী কম্পিউটার, ডিজিটাল ডিভাইস, ল্যাব নাই, সে সব প্রতিষ্ঠানকে আগামী ১০ নভেম্বরের মধ্যে স্ব-উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনায় ইন্টারনেট সংযোগসহ ন্যূনতম ২টি ল্যাপটপ বা ডেক্সটপ স্থাপনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

লেবাননে হাতুড়ি দিয়ে যিশুর মূর্তি ভাঙলেন ইসরায়েলি সেনা, তীব্…
  • ২০ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের বিএনপির ৩৬ প্রার্থীর তালিকা…
  • ২০ এপ্রিল ২০২৬
কলসি কাঁখে সুপেয় পানির দাবিতে ম্যারাথনে অংশ নিলেন দুই শতাধি…
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রদীপ কুমার আর নেই
  • ২০ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে কলুষিত করেছে এনসিপি:…
  • ২০ এপ্রিল ২০২৬