শিক্ষক-শিক্ষার্থীদের গ্রন্থাগার ব্যবহার নিশ্চিতের নির্দেশ

২১ আগস্ট ২০২৩, ১২:০১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও কলেজের শিক্ষার্থীদের গ্রন্থাগার ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

রোববার (২০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক আদেশ জারি করা হয়েছে।

অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশটি সব সরকারি বেসরকরি কলেজের অধ্যক্ষদের পাঠানো হয়েছে। আর অধিদপ্তরের লাইব্রেরি উন্নয়ন কর্মকর্তা তৃপ্তি সাহা স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ সব সরকারি-বেসরকারি মাধমিক স্কুলে পাঠিয়েছে অধিদপ্তর। 

আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর ভিশন, এসডিজি-৪ ও নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীদের জ্ঞান লাভ, মানবিক মানুষ, চিন্তার প্রসারতা, অসাম্প্রদায়িক দেশ গড়া, বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃত, বিশ্বায়নের নানা মাত্রার চ্যালেঞ্জ মোকাবিলা ও গবেষণার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের গ্রন্থাগারগুলো নির্ভরযোগ্য স্থান। এ পরিপ্রেক্ষিতে শিক্ষক-শিক্ষার্থীদের গ্রন্থাগার ব্যবহার নিয়মিত করার জন্য সব শিক্ষক-শিক্ষার্থী গ্রন্থাগার পরিদর্শন, বই প্রদর্শন, বইপড়া, কুইজ প্রতিযোগিতা, বই আদান-প্রদান, রচনা প্রতিযোগিতা, গবেষণা, বিতর্ক প্রতিযোগিতা, গল্পবলা ও  আবৃত্তি, দেয়াল পত্রিকা প্রস্তুত, বিজ্ঞানভিত্তিক তথ্য উপাত্ত সংগ্রহ, জাতীয় দিবস সম্পর্কিত আলোচনা ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে গ্রন্থাগার ব্যবহার নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।

১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী
  • ১৩ আগস্ট ২০২৬
আমেরিকায় গিয়ে দেশে না ফেরায় ঢাবি অধ্যাপককে অব্যাহতি
  • ১৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের ৫ পদে রদবদল
  • ১৩ আগস্ট ২০২৬
ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরী…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নিয়ে ডা. খালিদুজ্জামানের পোস্টকে ‘তৃতীয় শ্রেণির …
  • ১৩ আগস্ট ২০২৬
ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬