শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে তথ্য হালনাগাদ রাখার নির্দেশ

২০ আগস্ট ২০২৩, ১১:৪২ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
মাউশি

মাউশি © ফাইল ছবি

সব শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, স্কুল অ্যান্ড কলেজ) ওয়েবসাইট হালনাগাদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এছাড়া যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট নেই তাদের নতুন ওয়েবসাইট তৈরি করতে বলা হয়েছে। 

রবিবার (২০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কলেজ ও প্রশাসন উইং পরিচালক অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষতির একটি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কিছু সংখ্যক প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট নেই এবং অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকলেও হালনাগাদ নেই। প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে প্রতিষ্ঠান পরিচিতি, প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি ও স্বীকৃতি, শ্রেণি ও লিঙ্গভিত্তিক শিক্ষার্থীর তথ্য, শ্রেণিভিত্তিক অনুমোদিত শাখার তথ্য, পাঠদান সংক্রান্ত তথ্য (রুটিন পাঠ্যসূচি, বিবিধ নোটিশ ইত্যাদি), এমপিও ও জাতীয়করণের তথ্য (প্রযোজ্য ক্ষেত্রে), প্রতিষ্ঠানের ফোন বা মোবাইল নম্বরসহ যোগাযোগের ঠিকানা, প্রতিষ্ঠান প্রধানসহ সব শিক্ষক-কর্মচারীর তথ্য, ব্যবস্থাপনা কমিটির তথ্য হালনাগাদ রাখতে হবে।

এতে আরও বলা হয়, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট তৈরি বা হালনাগাদকরণ এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ওয়েব ঠিকানা মাউশি অধিদপ্তরের EMIS এর IMS মডিউলে (www.emis.gov.bd) দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬
হামে আরও পাঁচজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯০০ ছুঁইছুঁই
  • ১৩ আগস্ট ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত রবিবার
  • ১৩ আগস্ট ২০২৬
নিম্নমানের ইটে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের অভিযোগ
  • ১৩ আগস্ট ২০২৬
জেন্টল পার্ক নিয়োগ দেবে ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার, আবেদন …
  • ১৩ আগস্ট ২০২৬