সরকারিকৃত স্কুল-কলেজের শিক্ষকদের বেতনের প্রস্তাব পুনরায় পাঠানোর নির্দেশ

১০ আগস্ট ২০২৩, ০৬:২৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৬ AM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ফটো

নতুন সরকারিকৃত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদির প্রস্তাব পুনরায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগের প্রস্তাব সঠিক না থাকায় নতুন করে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ ও ক্রয়) মহিউদ্দীন আহমদ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি আজ বৃহস্পতিবার অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, নতুনন সরকারিকরণকৃত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীগণের বেতন- ভাতাদি বরাদ্দ প্রদানের ক্ষেত্রে নিম্নবর্ণিত প্রতিষ্ঠানের জাতীয়করণের প্রজ্ঞাপন আদেশ গেজেট, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদ সৃজন আদেশ, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের পদ সৃজন আদেশ, বাস্তবায়ন অনুবিভাগের স্কেল গ্রেড নির্ধারণ আদেশ এবং সচিব কমিটির সুপারিশে প্রতিষ্ঠানের যে নাম উদ্ধৃত আছে তার সাথে প্রস্তাবে উল্লিখিত নামের পার্থক্য এবং শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীগণের বেতন-ভাতাদি বরাদ্দের তথ্যাদি সঠিক না থাকায় এ বিষয়ে সংশোধনসহ পুনরায় প্রস্তাব প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

যে সকল প্রতিষ্ঠানকে পুনরায় তথ্য পাঠাতে হবে

বাঘারপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়; গাছবাড়িয়া নিত্যানন্দ গৌরচন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়; ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয়; সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন; ধুনট সরকারি নইম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়; বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল; সাতকানিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়; শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।

স্বর্ণালংকার ও অর্থ লুটে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত, যু…
  • ১৩ আগস্ট ২০২৬
দুই সপ্তাহের ব্যবধানে ৩ ছাত্রের মৃত্যু, চুয়েটের সব পুকুরে ন…
  • ১৩ আগস্ট ২০২৬
বিএনপির প্রচারণায় অংশ নিয়ে শোকজ চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্নফা…
  • ১৩ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহতের ঘোষণা কুব…
  • ১৩ আগস্ট ২০২৬
স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র-ওএমআর নিয়ে বোর্ডের জরুরি নির…
  • ১৩ আগস্ট ২০২৬
ফরিদপুরে নৈশ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস নিলেন এমপি
  • ১৩ আগস্ট ২০২৬