এক শ্রেণির দুই শাখার ক্লাস একসঙ্গে পরিচালনায় নিষেধাজ্ঞা

২৩ জুলাই ২০২৩, ০৮:৩২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ক্লাসে শিক্ষার্থীরা

ক্লাসে শিক্ষার্থীরা © ফাইল ফটো

একই শ্রেণির একাধিক শাখার শিক্ষার্থীদের একসঙ্গে শ্রেণি পাঠদান চালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। 

রবিবার (২৩ জুলাই) প্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে অফিস আদেশ জারি করা হয়। এতে সই করেছেন মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় মাধ্যমিক স্তরের কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে একই শ্রেণির একাধিক শাখার শিক্ষার্থীদের একই সঙ্গে এক কক্ষে এনে শ্রেণি পাঠদান করা হচ্ছে বলে শোনা যাচ্ছে। এতে স্বাভাবিক শ্রেণি পাঠদান বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় নতুন কারিকুলাম যথাযথ বাস্তবায়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটি শাখার শিক্ষার্থীদের নিজ নিজ শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক এবং বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বরাবর এ নির্দেশনা পাঠানো হয়েছে।

ট্যাগ: মাউশি
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬