শিক্ষকদের বদলি নিয়ে আলোচনা হয়নি: মাউশি ডিজি

১১ জুলাই ২০২৩, ০৬:৩৮ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
অধ্যাপক নেহাল আহমেদ

অধ্যাপক নেহাল আহমেদ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির প্রক্রিয়া সময়োপযোগী করতে আয়োজিত কর্মশালায় বদলি নিয়ে কোনো আলোচনা হয়নি। বদলি অনেক জটিল প্রক্রিয়া।

মঙ্গলবার (১১ জুলাই) বিকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা বলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

আরও পড়ুন: এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের জন্য সুখবর আসছে

তিনি বলেন, আজকের কর্মশালায় বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে কোনো আলোচনা হয়নি। বদলির বিষয়টি অনেক জটিলতা। এমপিও নীতিমালাতেও এ বিষয়টি অস্পষ্ট। এ বিষয়ে মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে হবে।

ইনডেক্সধারী শিক্ষকদের আবেদনের সুযোগ বন্ধ রাখা হয়েছে। তাদের আবেদনের বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে অধ্যাপক নেহাল আহমেদ আরও বলেন, যারা আগে থেকেই এমপিওভুক্ত হিসেবে চাকরি করছেন তাদের আবেদনের সুযোগ বন্ধ করেছে মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয় কিছু না করলে আমাদেরও করার কিছু নেই। 

আমেরিকায় গিয়ে দেশে না ফেরায় ঢাবি অধ্যাপককে অব্যাহতি
  • ১৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের ৫ পদে রদবদল
  • ১৩ আগস্ট ২০২৬
ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরী…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নিয়ে ডা. খালিদুজ্জামানের পোস্টকে ‘তৃতীয় শ্রেণির …
  • ১৩ আগস্ট ২০২৬
ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬