বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানকে ৪ নির্দেশনা মাউশির

১১ জুলাই ২০২৩, ০৩:৫৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
মাউশি

মাউশি © ফাইল ফটো

সম্প্রতি বিভিন্ন জেলার বন্যার পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় এ নিয়ে সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে চার দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ মঙ্গলবার (১১ জুলাই) মাউশির কলেজ প্রশাসন শাখার পরিচালক প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দেশের কোনো কোনো স্থানে বন্যা দেখা নিয়েছে। জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে এ অধিদফতরের আওতাধীন বন্যাকবলিত এলাকার সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে নিম্নরূপ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আরও পড়ুন: জিপিএ-৫ পেয়েও ভর্তি পরীক্ষায় ফেল করে কেন

নির্দেশনাগুলো হলো-

১. বন্যাকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সার্বক্ষণিক খোলা রেখে বন্যার্তদের আশ্রয়ের ব্যবস্থা নিতে হবে।

২. সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

৩. পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য প্রতিটি জেলা/উপজেলা/থানায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলার ব্যবস্থা করতে হবে এবং সার্বিক অবস্থা অধিদফতরের পরিচালককে (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন) অবহিত করতে হবে।

৪. শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা প্রতিষ্ঠানের আসবাবপত্র ও কম্পিউটার সামগ্রী নিরাপদে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

আমেরিকায় গিয়ে দেশে না ফেরায় ঢাবি অধ্যাপককে অব্যাহতি
  • ১৩ আগস্ট ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের ৫ পদে রদবদল
  • ১৩ আগস্ট ২০২৬
ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে প্রাণ গেল এইচএসসি পরী…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নিয়ে ডা. খালিদুজ্জামানের পোস্টকে ‘তৃতীয় শ্রেণির …
  • ১৩ আগস্ট ২০২৬
ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬