কর্মস্থলে অনুপস্থিত ৩৫ শিক্ষককে শোকজ

০৬ জুলাই ২০২৩, ০৯:৩৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

অননুমোদিতভাবে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় দেশের ১৫টি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষক-কর্মচারীকে শোকজ করা হয়েছে। আগামী ৫ কর্মদিবসের মধ্যে নিজ নিজ জেলা শিক্ষা অফিসারের কাছে উপস্থিত হয়ে শিক্ষক-কর্মচারীদের অনুপস্থিতির সুস্পষ্ট কারণ জানাতে নির্দেশ দেওয়া হয়।

বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সহকারী পরিচালক জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত মার্চ মাসে ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা দেশের ১৫টি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান তাৎক্ষণিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে এ অনুপস্থিতি ধরা পড়ে।

অফিস আদেশ থেকে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর, কুষ্টিয়া সদর ও কুমারখালী  উপজেলা, নোয়াখালী সদর, শরীয়তপুরের জাজিরা, রাজবাড়ীর গোয়ালন্দ, মানিকগঞ্জের শিবালয়, নেত্রকোনার সদর, পূর্বধলা ও কেন্দুয়া উপজেলা, দিনাজপুরের বিরামপুর, ঠাকুরগাঁওয়ের হরিপুর, নওগাঁ জেলার নিয়ামতপুর, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, রাজশাহীর চারঘাট, তানোর, লক্ষ্মীপুর জেলা সদর, নড়াইল সদর, নীলফামারীর ডোমার উপজেলার ৩৫ জন শিক্ষক ও কর্মচারীকে অননুমোদিতভাবে অনুপস্থিত পাওয়া গেছে। অনুপস্থিত পাওয়া গেছে। ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মাঠ পর্যায়ের কর্মকর্তারা তাৎক্ষণিক পরিদর্শন করলে এ অনুপস্থিত ধরা পড়ে।

বিয়ের প্রথম বছরে পুরুষের পাঁচ কাজ করা জরুরি
  • ১১ মে ২০২৬
সম্পর্কের বিচ্ছেদ, ছাত্রী হোস্টেলের সামনে প্রেমিকের বিষপান
  • ১১ মে ২০২৬
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১১ মে ২০২৬
মা দিবসে ছেলের হাতে মা খুন
  • ১০ মে ২০২৬
দিনাজপুরে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, কেন্দ্র সচিব-ট্যা…
  • ১০ মে ২০২৬
বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে জাতীয় সেমিনার ও শিক্…
  • ১০ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9