পদোন্নতি দিতে ৫ হাজার ৩৬ শিক্ষকের তালিকা প্রকাশ

২৫ জুন ২০২৩, ০৫:৫২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
ক্লাস নিচ্ছেন শিক্ষক

ক্লাস নিচ্ছেন শিক্ষক © ফাইল ফটো

সরকারি মাধ্যমিক স্কুলে সহকারী শিক্ষকদের পদোন্নতির লক্ষ্যে ৫ হাজার ৩৬ জনের খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকা থেকে সিনিয়র শিক্ষক, সহকারী জেলা ও উপজেলা শিক্ষা অফিসার, সহকারী প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হবে। 

গত ২২ জুন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে খসড়া তালিকা প্রকাশ করা হয়। তালিকাটি আজ রবিবার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

খসড়া তালিকা দেখতে এখানে ক্লিক করুন

খসড়া তালিকার বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চলতি দায়িত্বে পদোন্নতি দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পদোন্নতির জন্য ৫ হাজার ৩৬ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় কোনো  থাকলে তা আগামী ১০ কর্মদিবসের মধ্যে মাউশিকে অভিহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি মাধ্যমিক স্কুলের সিনিয়র শিক্ষকের খসড়া জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের মধ্য থেকে সহকারী জেলা শিক্ষা অফিসার, সরকারি প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষিকা পদে চলতি দায়িত্ব দেওয়া হবে। ইতোমধ্যে এ তালিকা মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এছাড়া প্রকাশিত খসড়া জ্যেষ্ঠতার তালিকায় কেউ মৃত্যুবরণ, অবসর, সাময়িক বরখাস্ত, কর্মস্থল পরিবর্তন সংক্রান্ত অসঙ্গতি পরিলক্ষিত হলে উপযুক্ত প্রমাণসহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে মাউশিতে পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

ভাঙ্গুড়ায় ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি নেতার ছেলে আটক
  • ১৩ আগস্ট ২০২৬
উথলী-জাফরগঞ্জ সড়ক যেন মরণফাঁদ, প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা
  • ১৩ আগস্ট ২০২৬
হামে আরও পাঁচজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯০০ ছুঁইছুঁই
  • ১৩ আগস্ট ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত রবিবার
  • ১৩ আগস্ট ২০২৬
নিম্নমানের ইটে ব্রিজের সংযোগ সড়ক নির্মাণের অভিযোগ
  • ১৩ আগস্ট ২০২৬
জেন্টল পার্ক নিয়োগ দেবে ট্রেইনি ব্র্যাঞ্চ ম্যানেজার, আবেদন …
  • ১৩ আগস্ট ২০২৬